বাতিল হতে পারে জিয়ার 'বীর উত্তম' খেতাব - Shera TV বাতিল হতে পারে জিয়ার 'বীর উত্তম' খেতাব - Shera TV

বাতিল হতে পারে জিয়ার ‘বীর উত্তম’ খেতাব

স্টাফ রিপোর্টার:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা বোধ হয় নেই। আজ বুধবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভ্যাকসিন নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক। এমন হয় যে, মুক্তিযোদ্ধা নাম ধারণ করে অনেকেই মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছেন। তার কি খেতাব থাকার কোনো অধিকার আছে?

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360