রাজধানীতে বিএনপির মশাল মিছিল, গ্রেফতার ৪ - Shera TV রাজধানীতে বিএনপির মশাল মিছিল, গ্রেফতার ৪ - Shera TV

রাজধানীতে বিএনপির মশাল মিছিল, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার:

বিএনপির মশাল মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় ৪ জনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করে বিএনপি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমটিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় ও আসাদুল করিম শাহীনের নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

পুলিশের লাঠি পেটায় গোলাম মওলা শাহীন, কাউসার, সোহেলসহ ৫-৬জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় যুবদল নেতা শরীফসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রুহুল কবির রিজভী বলেন, মশালে আগুন ধরিয়ে কেবল মিছিল শুরু করলে পুলিশ তাদের মিছিলে হামলা করে ৫-৬জনকে আহত করে। এ সময় পুলিশ ৪ জনকে আটক করেছে বলে জানান তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360