চমক দেখাতে আসছে নিশো-মেহজাবীন - Shera TV চমক দেখাতে আসছে নিশো-মেহজাবীন - Shera TV

চমক দেখাতে আসছে নিশো-মেহজাবীন

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

নির্মাতা মহিদুল মহিম এর ‘শিল্পী’র পর এবার ‘বান্টি বানু’ শিরোনামের আরেকটি চমক নিয়ে আসছেন। এতেও মুখ্য চরিত্রে কাজ করেছেন সময়ের আলোচিত জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

জানা গেছে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ নাটকটি। যাতে এই শহরের এক বাড়ির দারোয়ান বান্টির চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে আর গৃহপরিচারিকা বানুর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

নাটকটি সম্পর্কে নাট্যকার ও নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘নাটকটি কমেডির আদলে গড়া। তবে এর মধ্যে একটা মিষ্টি প্রেমের গল্পও নিহিত রয়েছে। নাটকের সংলাপগুলো অনেক মজা করে লিখেছি। নিশো ভাইয়া ও মেহজাবিন আপু বরাবরের মতোই চমৎকার অভিনয় করেছেন। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে, ‘বান্টি বানু’ শিরোনামের নাটকটি সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায়সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360