ভালোবাসা দিবস নিয়ে যা বললেন ওবায়দুল কাদের - Shera TV ভালোবাসা দিবস নিয়ে যা বললেন ওবায়দুল কাদের - Shera TV

ভালোবাসা দিবস নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:

আজ বসন্ত। আজ ভালোবাসার দিন। দিবসটি উপলক্ষ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টায় নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন– ‘বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন’। এর পর মুহূর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।

স্ট্যাটাসটির সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের ১৫টি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেন।

এ রিপোর্ট লেখার সময় দুপুর রাত ৮টা পর্যন্ত ওবায়দুল কাদেরের স্ট্যাটাসটি ৪ হাজার ৯০০ মানুষ শেয়ার করেছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ৪ হাজার ৯০০ জন।

পোস্টটিতে সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়্যাক্ট দিয়েছেন। ১৪ হাজার নেটিজেন লাইক ও প্রায় ৮ হাজার লাভ রিয়্যাক্ট দিয়েছেন। প্রতি মুহূর্তেই বাড়ছে লাইক ও শেয়ারের সংখ্যা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360