জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি - Shera TV জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি - Shera TV

জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি

লাইফস্টাইল ডেস্ক:

পুরনো জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন ভিন্ন হয়। চলুন জেনে নেওয়া যাক আপনার আজকের রাশিফল।

মেষ:

সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে তার নিরসন হবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

 বৃষ:

সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। ধর্ম সংক্রান্ত বিষয়ে খরচ হতে পারে। ব্যবসার দিকে একটু ভাল কিছু আশা করতে পারেন।

মিথুন:

আজ কোনও কারণে মানসিক অবসাদ আসতে পারে। প্রতিবেশীর কাছে আজ খুব জনপ্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য দিনটি খুব ভাল নয়।

কর্কট:

বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে।কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না।

সিংহ:

বাবার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাবার সঙ্গে বিবাদ বাড়তে পারে।নতুন কোনও কাজ শুরুর সঙ্কেত।

কন্যা:

আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। নিজের কেউ শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে।প্রবাসী কারও বাড়িতে আগমন। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।

তুলা:

বাড়ির সকলে মিলে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা।কাজের প্রতি আনুগত্য বাড়তে পারে। আজ কোনও কারনে কিছু অর্থ হাতে আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির থেকে ভাল সাহায্য পাবেন আজ। ব্যবসায় বাধার জন্য মাথা গরম।

বৃশ্চিক:

ধর্ম সংক্রান্ত বিষয়ে খরচ হতে পারে। ব্যবসার দিকে একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। ব্যবসায় চাপ বাড়তে পারে।

ধনু:

জমি বা সম্পত্তি কেনাবেচা করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত।আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না।

মকর:

যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।সন্তানদের কাজের ব্যপারে শুভ খবর পাবেন। আজ সারা দিনটা খুব অলসতায় কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।

কুম্ভ:

বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি।  স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। ভাইয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। ব্যবসায় চাপ বাড়তে পারে।

মীন:

আজ কোনও কজে বিপদের ঝুঁকি আসতে পারে। মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা আসবে। আইনি কোনও কাজের জন্য খরচ বাড়বে। বন্ধুদের সঙ্গে বিবাদের আশঙ্কা। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360