টিকা নিতে নিবন্ধন করেছেন ২৩ লাখ - Shera TV টিকা নিতে নিবন্ধন করেছেন ২৩ লাখ - Shera TV

টিকা নিতে নিবন্ধন করেছেন ২৩ লাখ

অনলাইন ডেস্ক:

সারা দেশে গণ টিকাদান কর্মসূচি শুরুর ৯ম দিনে ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৯০২ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৩৪ হাজার ৪৪ জন। যা নয়দিনের মধ্যে সর্বোচ্চ। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।
অন্যদিকে আজ বিকাল ৬টা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন প্রায় ২২ লাখ ৯৮ হাজারের কিছু বেশি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360