রাশিফলে কেমন যাবে আজকের দিনটি? - Shera TV রাশিফলে কেমন যাবে আজকের দিনটি? - Shera TV

রাশিফলে কেমন যাবে আজকের দিনটি?

লাইফস্টাইল ডেস্ক:

পুরনো জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ:

ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। বাড়তি আয়ের সুযোগ আসবে। বুদ্ধির সঠিক প্রয়োগ এনে দিতে পারে সম্মান ও প্রতিপত্তি।

বৃষ:

পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। আপনার পরিকল্পনায় সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে পারবেন। নিজ গুণে প্রশংসিত হবেন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন।

মিথুন:

কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। আয় ও আর্থিক ক্ষেত্র অনুকূলে থাকবে। বন্ধুর সহযোগিতায় সমস্যা সমাধান করতে পারবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। অসুস্থদের সতর্ক থাকতে হবে।

কর্কট:

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। আয় ও আর্থিক ক্ষেত্র অনুকূলে থাকবে। কারো প্রতি মন বিক্ষুব্ধ থাকতে পারে। বিরোধ এড়িয়ে চলুন। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।

সিংহ:

দিনটি সম্ভাবনাময়। ব্যাবসায়িক কাজে আশানুরূপ অগ্রগতি হবে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। সময়ের সঠিক ব্যবহার করুন।

কন্যা:

বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হবে। কাজে উন্নতির যোগ ও সুনাম বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। শরীরের যত্ন নিন। মন ভালো রাখুন।

তুলা:

কল্যাণমূলক কাজের ভাবনায় উত্সাহী হবেন। কাজের পরিবেশ মাঝেমধ্যে প্রতিকূল হতে পারে। ব্যবসায় মন্দা থাকলেও উন্নতির যোগ আছে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসতে পারে। সতর্ক থাকবেন।

বৃশ্চিক:

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। যৌথ কাজে অগ্রগতি। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ। পুরনো সমস্যা কিছুটা মিটবে। সাহস ও নৈতিকবলের দ্বারা অবস্থার পরিবর্তন আনুন।

ধনু:

কর্মপ্রার্থীদের যোগাযোগগুলো ফলপ্রসূ হতে কিছু বিলম্ব হবে। প্রত্যাশিত কাজকর্মে রহস্যজনক বাধার আশঙ্কা। পেশাগত দিক ভালো যাবে। অসমাপ্ত কাজ শেষ করুন। শরীরের যত্ন নিন।

মকর:

আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা আছে। কাজকর্মে প্রসার লাভ হবে। সামাজিক কাজে অন্যদের সমর্থন পাবেন। নিজের বুদ্ধি ও পরিশ্রম দ্বারা সফলতাকে ধরে রাখুন। বিনোদন ও রোমান্স শুভ।

কুম্ভ:

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। শরীর ও মনের ওপর চাপ পড়তে পারে। ব্যাবসায়িক কাজে কিছুটা অগ্রগতি হবে। কাজে অনিচ্চ্ছা ও অলসতা দেখা দিতে পারে। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

মীন:

কোনো সংবাদে উত্সাহিত হবেন। কোনো তথ্য সুদূরপ্রসারী পরিকল্পনায় সহায়ক হবে। পুরনো সমস্যার কিছুটা সমাধান হবে। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে এলে তা কৌশলে সমাধা করুন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360