বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান থেকে মিলল ১৫০ পিস স্বর্ণের বার উদ্ধার - Shera TV বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান থেকে মিলল ১৫০ পিস স্বর্ণের বার উদ্ধার - Shera TV

বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান থেকে মিলল ১৫০ পিস স্বর্ণের বার উদ্ধার

স্টাফ রিপোর্টার:
আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৫০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেন। বিমানবন্দর কাস্টমস এ তথ্য জানিয়েছে। উদ্ধার স্বর্ণের বারের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।
উদ্ধার স্বর্ণের বারের প্যাকেট বিমানবন্দর কাস্টমস জানায়, সকাল পৌনে ১০টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১২৮ পৌঁছালে তল্লাশি করে দুই সিটের পেছনের প্যানেলের পায়ের নিচ থেকে টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এর মধ্যে ফ্লাইটের ২৬/এ সিটের নিচ থেকে ৯০ পিস এবং ৯৮/এফ সিটের নিচ থেকে ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কে কারা সোনার বারগুলো নিয়ে এসেছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360