বরিশালে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান - Shera TV বরিশালে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান - Shera TV

বরিশালে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান

স্টাফ রিপোর্টার:

বরিশালের মুলাদীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কিশোরী। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রেমিক ইয়াসিন হাওলাদারের বাড়িতে অবস্থান নেয় সে। ইয়াসিন ওই ইউনিয়নের উত্তর চরপদ্মা গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে। চরপদ্মা মাদরাসা বাজারে তার জুতার ব্যবসা রয়েছে। প্রেমিকা বাড়িতে অবস্থান নেওয়ায় ইয়াসিন আত্মগোপনে রয়েছে।

জানা গেছে, ভুক্তভোগীর সাথে অভিযুক্ত ইয়াসিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এমন অভিযোগ করে কিশোরী। ধর্ষণের পর ইয়াসিন বিয়েতে অনাগ্রহ প্রকাশ করায় তার বাড়িতে অবস্থান নেয় সে। সংবাদ পেয়ে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মজিবুর রহমান মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ইয়াসিনের বাড়িতে পরিদর্শনে যান। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক জানান, ধর্ষণের শিকার কিশোরী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360