না ফেরার দেশে পাড়ি জমালেন এইচ টি ইমাম - Shera TV না ফেরার দেশে পাড়ি জমালেন এইচ টি ইমাম - Shera TV

না ফেরার দেশে পাড়ি জমালেন এইচ টি ইমাম

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মারা গেছেন। বুধবার (৩ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে। এইচ টি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360