সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নুর - Shera TV সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নুর - Shera TV

সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নুর

স্টাফ রিপোর্টার:

আগামী ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করা হলে জাতীয় সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।
নুরুল হক নুর বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে এই কালো আইন বাতিল করা না হলে কালো আইন তৈরির কারখানা সংসদ ভবন ঘেরাও করা হবে।

এছাড়া ২৬ মার্চের পর ‘সারা দেশের মানুষকে নিয়ে’ সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে নামার হুমকিও দেন তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360