রাজধানীতে বিএনপির মশাল মিছিল - Shera TV রাজধানীতে বিএনপির মশাল মিছিল - Shera TV

রাজধানীতে বিএনপির মশাল মিছিল

স্টাফ রিপোর্টার:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শংকর এলাকা থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা মহানগর পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি জুয়েলের উদ্যোগে মশাল মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে রিজভী বলেন, লেখক মুশতাককে যে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে কার্টুনিষ্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে খবর বেড়িয়েছে কিভাবে কাটুনিস্ট কিশোর ও মুশতাকের উপর কি বর্বর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু নির্যাতন নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360