ট্রাম্পের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ বন্ধ করার নির্দেশ - Shera TV ট্রাম্পের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ বন্ধ করার নির্দেশ - Shera TV

ট্রাম্পের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ বন্ধ করার নির্দেশ

অনলাইন ডেস্ক:

নিজের নাম ব্যবহার করে রিপাবলিকানদের তিনটি গ্রুপকে অর্থ সংগ্রহ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মানচিত্র
ট্রাম্পের এক উপদেষ্টা মার্কিন গণমাধ্যম পলিটিকোকে জানিয়েছেন, শুক্রবার ট্রাম্পের আইনজীবীরা অর্থ সংগ্রহ বন্ধ করতে এবং ট্রাম্পের নাম ব্যবহার না করতে রিপাবলিকান ন্যাশনাল কমিটি, ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল ক্যাম্পেইন এবং ন্যাশনাল রিপাবলিকান সিনেট ক্যাম্পেইনকে চিঠি দিয়েছে। ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে নাম ব্যবহার নিয়ে ট্রাম্প খুবই সংবেদনশীল বলেও জানিয়েছেন ওই উপদেষ্টা।

গেল ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনায় ট্রাম্পকে অভিসংশন করতে ডেমোক্র্যাটদের পক্ষ নিয়ে তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এই তিনটি গ্রুপের আইনপ্রণেতারা।এদিকে, ট্রাম্প তার ‘সেভ আমেরিকা সুপারপ্যাক’ নামের সংস্থার মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন। ওই অর্থ তিনি ২০২২ সালের কংগ্রেসের নির্বাচনে দলের প্রার্থীদের জন্য ব্যয় করবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360