ইসলামকে ভালোবেসে অভিনয় ছেড়ে দিয়েছিলেন শাহিন আলম - Shera TV ইসলামকে ভালোবেসে অভিনয় ছেড়ে দিয়েছিলেন শাহিন আলম - Shera TV

ইসলামকে ভালোবেসে অভিনয় ছেড়ে দিয়েছিলেন শাহিন আলম

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

নব্বই দশকের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহিন আলম না ফেরার দেশে চলে গেছেন । গত সোমবার (৮ মার্চ) মৃত্যুবরণ করেন তিনি। এক সময়ে চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করতেন শাহিন আলম। কিন্তু মৃত্যুর দীর্ঘদিন আগেই অভিনয়কে বিদায় জানিয়ে শুরু করেছিলেন নিজের ব্যবসা। মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর সিনেমায় ফিরতে দেখা যায়নি।

এতো জনপ্রিয়তা এবং কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও কেন শাহিন আলম অভিনয় ছেড়েছিলেন? এমন প্রশ্ন ছিল অনেকের মনে।

মৃত্যু বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শাহিন আলম জানান, ইসলামকে ভালোবেসে তিনি অভিনয় জীবনের ইতি টেনেছিলেন। শুরু করেছিলেন কাপড়ের ব্যবসা।

সাক্ষাৎকারে শাহিন আলম বলেছিলেন, ‘আমি তো মুসলমান। পরকালে বিশ্বাসী। আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে। তখন কী জবাব দেব? একটা মানুষ কত দিন বাঁচে? ধরুন খুব বেশি হলে ১০০ বছর। এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। তাই আমি বলব, আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে। এসব বিবেচনা করেই সিনেমা থেকে সরে এসেছি। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। ’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360