ধ্বসে পরল এলিভেটেড এক্সপ্রেস ওয়ের গার্ডার, আহত ৩ - Shera TV ধ্বসে পরল এলিভেটেড এক্সপ্রেস ওয়ের গার্ডার, আহত ৩ - Shera TV

ধ্বসে পরল এলিভেটেড এক্সপ্রেস ওয়ের গার্ডার, আহত ৩

স্টাফ রিপোর্টার:

বিমানবন্দরের সামনের সড়কে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের গার্ডার ধসে দুই চীনা প্রকৌশলসহ তিন জন শ্রমিক আহত হয়েছেন। রোববার (১৪ মার্চ) সকালের দিকে ঘটে এ ঘটনা। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের গার্ডার ধ্বস আহতদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

বিমানবন্দর থানার ওসি আকবর হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের গার্ডার ধসে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এতে দু’জন চীনের নাগরিক এবং একজন দেশীয় শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম এখনও জানা যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360