আরও ৬ মাস বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ - Shera TV আরও ৬ মাস বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ - Shera TV

আরও ৬ মাস বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

স্টাফ রিপোর্টার:

দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তিনি এই সময়ে বিদেশে যেতে পারবেন না।

সোমবার (১৫ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এতথ্য নিশ্চিত করে বলেন, খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত রেখে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আইন মন্ত্রণালয়ের মতামতও প্রস্তাবের সঙ্গে পাঠানো হয়েছিল।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন।

ওই মুক্তির মেয়াদ শেষে গত বছরের সেপ্টেম্বরে আগের শর্তে তা আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়। এবারও একই শর্তে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

শর্ত অনুযায়ী, মুক্ত থাকা অবস্থায় খালেদা জিয়া ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। তার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা রয়েছে

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360