ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত চিকিৎসক - Shera TV ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত চিকিৎসক - Shera TV

ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত চিকিৎসক

অনলাইন ডেস্ক:

সারাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলাতেও দীর্ঘ ৩৬ দিন পর নতুন করে দুই জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকালে এক চিকিৎসক সহ দুই নারী করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশাদুজ্জামান। ওই নারী চিকিৎসকের নাম ডা. শারমিন জাহান (২৯)। তিনি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার।

করোনায় আক্রান্ত অপর জন হলেন উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামের মাজেদা খাতুন (৪৭)। তাদের দুই জনকে আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই চিকিৎসক করোনার ভ্যাকসিন গ্রহণ করার ৫ দিন পর করোনা পজিটিভ শনাক্ত হন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360