শ্রদ্ধা জানালেন স্পিকার - Shera TV শ্রদ্ধা জানালেন স্পিকার - Shera TV

শ্রদ্ধা জানালেন স্পিকার

ডেস্ক রিপোর্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন স্পিকার। এ সময়, ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ সম্ভ্রম হারানো মা-বোন, জাতীয় চার নেতা ও ১৯৭৫-র ১৫আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে কিছুক্ষণ নিরবতা পালন করেন স্পিকার। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360