ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন - Shera TV ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন - Shera TV

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

স্টাফ রিপোর্টার:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লাগার পর রোগী স্থানান্তরের সময় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল আটটার পরপর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যে তিনজন রোগী মারা গেছেন তাদের কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়নি।’

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আপনারা জানেন করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীরা আইসিইউতে থাকে। আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের চিকিৎসক-নার্সসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ছুটে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের প্রথমেই হাসপাতালে অন্যান্য আইসিইউতে স্থানান্তর করেন। স্থানান্তরের পর তিনজন রোগীর মৃত্যু হয়। এর সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনার কোনো যোগসূত্র নেই।’

প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে মৃত্যু হচ্ছে বলে তিনি জানান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360