করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী - Shera TV করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী - Shera TV

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৭ মার্চ) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেশ কয়েকদিন যাবত তিনি জ্বরে ভুগছেন। শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিকে পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তামনে তিনি বাসায় আছেন। দেশবাসীর দোয়া চেয়েছেন রুহুল কবির রিজভী।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360