করোনাভাইরাসে আক্রান্ত হাজী সেলিম - Shera TV করোনাভাইরাসে আক্রান্ত হাজী সেলিম - Shera TV

করোনাভাইরাসে আক্রান্ত হাজী সেলিম

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাতে হাজী সেলিমের একান্ত সহকারী মহীউদ্দিন মাহমুদ বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা উপসর্গ দেখা দিলে গত ২১ মার্চ নমুনা পরীক্ষা করেন হাজী সেলিম। রিপোর্টে পজিটিভ আসে। এরপর মঙ্গলবার আবারও করোনা পরীক্ষা করানো হলে দ্বিতীয় দফায়ও তার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সংসদ সদস্য মঙ্গলবার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

বেলাল জানান, হাজী সেলিমের শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360