বাংলায় টুইটে যা বললেন মোদি - Shera TV বাংলায় টুইটে যা বললেন মোদি - Shera TV

বাংলায় টুইটে যা বললেন মোদি

স্টাফ রিপোর্টার:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‌‘এ সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে।’ শুক্রবার ঢাকায় পৌঁছে বাংলা ভাষায় এক টুইটে তিনি এ কথা বলেন।

টুইটে মোদি বলেন, ‘ঢাকা পৌঁছলাম। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এ সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন  নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে ভারতের প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে তার সম্মানে ২১ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়। তখন বিমানবন্দরে দুই প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। নরেন্দ্র মোদি ২৭ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360