মা হলেন এমা স্টোন - Shera TV মা হলেন এমা স্টোন - Shera TV

মা হলেন এমা স্টোন

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

প্রথম সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী এমা স্টোন। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অস্কারজয়ী এই তারকা। হলিউড সংবাদমাধ্যম ইউএস উইকলির প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গত ১৩ মার্চ লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এমা। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মা হওয়ার খবর জানাননি ৩২ বছর বয়সী এই তারকা। ২০১৬ সালে এমা এবং তার স্বামী ডেভ ম্যাককারির প্রথম আলাপ হয়। ‘স্টাডার ডে নাইট লাইভ’ হোস্ট করছিলেন এমা এবং শোয়ের লেখক ছিলেন ডেভ। পরে ২০১৭ সালে এমাকে প্রেমের প্রস্তাব দেন ডেভ।

দুই বছর পর ২০১৯ সালের ডিসেম্বরে বাগদান সারেন এমা স্টোন ও ডেভ ম্যাককারি। পরের বছরই বিয়ের পর্ব সেরে নেন তারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360