ইতালিতে ১ ঘন্টা বদলে গেল ঘড়ির কাটা - Shera TV ইতালিতে ১ ঘন্টা বদলে গেল ঘড়ির কাটা - Shera TV

ইতালিতে ১ ঘন্টা বদলে গেল ঘড়ির কাটা

অনলাইন ডেস্ক:
ইতালিতে ঘড়ির কাঁটা পরিবর্তন হয়ে এক ঘণ্টা সামনের দিকে এগিয়ে দেয়া হবে। ২৮শে মার্চ রোববার ইতালির স্থানীয় সময় যখন রাত ২টা তখন ঘড়িতে রাত হবে ৩টা। ইতালির সময়ের এ পরিবর্তনের ফলে ২৮ মার্চ রাত তিনটার পর থেকে বাংলাদেশের সঙ্গে ইতালির সময়ের ব্যবধান হবে ৪ ঘণ্টা।
দিবালোক (Daylight) সঞ্চয় করতে ইতালিতে প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়। ফলে গ্রীষ্মকালে সময়ের ব্যবধান হয় চার ঘণ্টা আর শীতকালে পাঁচ ঘণ্টা।
ডিএসটি সময়ের পরিবর্তন ইউরোপের কয়েকটি দেশসহ আরও কয়েকটি দেশের সময় পরিবর্তন হয়ে থাকে। জার্মানিতে ৩১ এপ্রিল ১৯১৬ সাল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360