আইসিইউতে করোনা আক্রান্ত মতিন খসরু - Shera TV আইসিইউতে করোনা আক্রান্ত মতিন খসরু - Shera TV

আইসিইউতে করোনা আক্রান্ত মতিন খসরু

সেরা ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরুকে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত রবিবার থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিউতে আছেন তিনি। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন তার জুনিয়র আইনজীবী মোহাম্মদ মহিন।
মহিন বলেন, ‌‘গত ১৬ মার্চ স্যারের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ওইদিন থেকেই তিনি সিএমএইচে ভর্তি আছেন। অক্সিজেনের লেভেল কমে গেলে রবিবার তাকে আইসিইউতে নেওয়া হয়।’

আব্দুল মতিন খসরু ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা-৫ আসনের ৫ বারের এমপি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360