পদত্যাগের ঘোষনা থেকে সরে এলেন হেফাজতের আমির - Shera TV পদত্যাগের ঘোষনা থেকে সরে এলেন হেফাজতের আমির - Shera TV

পদত্যাগের ঘোষনা থেকে সরে এলেন হেফাজতের আমির

স্টাফ রিপোর্টার:

পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। বুধবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে হেফাজতের চার সদস্যের এক প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে বিকালে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

মামুনুল হক জানান, হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর নির্দেশে তারা মাওলানা আবদুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে নারায়ণগঞ্জে এসেছেন। সম্প্রতি নেতাকর্মীদের সঙ্গে নায়েবে আমির আব্দুল আউয়ালের ভুল বোঝাবুঝি ও মান-অভিমান সৃষ্টি হয়েছিল। সবার অনুরোধে সবকিছু ভুলে গিয়ে আব্দুল আউয়াল পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছেন। আগের পদে বহাল থেকেই তিনি হেফাজতের পরবর্তী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360