করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আবুল হায়াত, প্লাজমা খুঁজছে পরিবার - Shera TV করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আবুল হায়াত, প্লাজমা খুঁজছে পরিবার - Shera TV

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আবুল হায়াত, প্লাজমা খুঁজছে পরিবার

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে দেশের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াত হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অভিনেতার মেয়ে নাতাশা হায়াত তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত থেকে হাসপাতালে আছেন আবুল হায়াত। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন। এক ফেসবুক পো‌স্টে নাতাশা লিখেছেন, ‘বাবার জন্য “এ” পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন৷’

তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360