তৃনমূলে আসছেন শুভশ্রী! - Shera TV তৃনমূলে আসছেন শুভশ্রী! - Shera TV

তৃনমূলে আসছেন শুভশ্রী!

অনলাইন ডেস্ক:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।

বুধবার স্ত্রী শুভশ্রীকে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এদিন মমতাকে নিয়ে শুভশ্রীর এক মন্তব্য নিয়ে জল্পনা চলছে যে, রাজের পর কি শুভশ্রীও রাজনীতিতে আসছেন? তবে অভিনেত্রীর ভাষ্য, এখনই রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা তার নেই। আনন্দবাজার জানিয়েছে, বুধবার ব্যারাকপুরে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রীও। খড়দার শ্যামমন্দিরে দুজনে একসঙ্গে পূজা দেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360