করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান - Shera TV করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান - Shera TV

করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান

স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (২রা এপ্রিল) তার একান্ত সচিব মোহাম্মদ রাশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। রাশেদ হোসেন জানান, মোহাম্মদ আব্দুল মান্নান সেখানে কেবিনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। তবে তার তেমন কোনও শারীরিক জটিলতা নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি এর আগে করোনার টিকা নিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360