বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন নাবিলা - Shera TV বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন নাবিলা - Shera TV

বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন নাবিলা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নাবিলার শেয়ার করা ছবিটিতে দেখা গেছে তার বেবি বাম্প। ছবিটির ক্যাপশনে নাবিলা লিখেছেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ থাকুন ও দূরত্ব মেনে চলুন।’

ছোটপর্দায় ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে শোবিজে নাবিলার যাত্রা শুরু। উপস্থাপনায় পরিচিতি পেলেও নাবিলাকে আলোচনায় এনে দেয় ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ সিনেমা।

২০১৮ সালে জোবাইদুল হকের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন নাবিলা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360