ছাত্রলীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার - Shera TV ছাত্রলীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার - Shera TV

ছাত্রলীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ধর্মপাশায় ছাত্রলীগের এক নেতাকে লাঞ্ছিত করার ঘটনায় ওসিসহ তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল হাসেমকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
রাজকাহন

বুধবার প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্যকে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন, ধর্মপাশা থানার উপ-সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন ও উপ-পরিদর্শক জহিরুল ইসলাম।

স্থানীয়রা জানান, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম আলমের ছেলে আল-মোজাহিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক আফজাল খানের বিরোধ ছিল। আফজাল হেফাজতে ইসলামের সহিংসতার কিছু ছবি ফেইসবুকে পোস্ট করলে মোজাহিদ তার দলবল নিয়ে মঙ্গলবার ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশও তাদের পক্ষ নিয়ে আফজালকে হাতকড়া পরিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেন এবং থানায় নিয়ে যায়।

পরে পরিচয় পাওয়ার পর আফজালকে ছেড়ে দেয় পুলিশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360