র‌্যাঙ্কিংয়ে আরও দুইধাপ এগোলো বাংলাদেশ - Shera TV র‌্যাঙ্কিংয়ে আরও দুইধাপ এগোলো বাংলাদেশ - Shera TV

র‌্যাঙ্কিংয়ে আরও দুইধাপ এগোলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৬ নম্বর থেকে ১৮৪তে উঠে এসেছে জামাল বাংলাদেশ।

১৮ ফেব্রুয়ারির পর আবার র‌্যাঙ্কিং ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সবশেষ প্রকাশিত এই ব্যাঙ্কিংয়ে ১৮৬ নম্বরে ছিল জেমি ডে’র শিষ্যরা। সেখান থেকে দুই ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

যদিও বাংলাদেশ গত ২৯ মার্চ নেপালের কাছে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হেরেছে। নেপালের অবস্থানে পরিবর্তন হয়নি। তারা আগের মতোই ১৭১ নম্বরে আছে। ফিফা ব্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হলেও পিছিয়েছে ভারত। এক ধাপ নেমে ভারত এখন ১০৫ নম্বরে। অন্যদিকে, শীর্ষ ৬ দেশের অবস্থান অপরিবর্তিত আছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360