মিয়ানমারে শুক্রবারেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১০ - Shera TV মিয়ানমারে শুক্রবারেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১০ - Shera TV

মিয়ানমারে শুক্রবারেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবারও অন্তত ১০ জন নিহত হয়েছেন। অথচ দেশটির ক্ষমতা দখলকারী সেনাবাহিনী দাবি করছে, তাদের শাসনের বিরুদ্ধে দেশে বিক্ষোভ কমে আসছে। কারণ জনগণ দেশে শান্তি চাইছে সবাই।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কাছের শহর বাগোতে নিরাপত্তা বাহিনী শুক্রবার বিক্ষোভকারীদের দিকে রাইফেল গ্রেনেড ছুড়েছে। সেখানে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং তাদের মরদেহ একটি প্যাগোডার পাশে স্তুপ করে রাখা হয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360