শ্রীলঙ্কা সফরের পূর্বে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন টাইগাররা - Shera TV শ্রীলঙ্কা সফরের পূর্বে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন টাইগাররা - Shera TV

শ্রীলঙ্কা সফরের পূর্বে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন টাইগাররা

সেরা স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কা সফরের যাওয়ার আগে রবিবার থেকে দলীয় অনুশীলন করবে বাংলাদেশ। তার আগে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকা নিলেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার।

শনিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় একে একে আসেন সবাই। তামিম-সৌম্য সস্ত্রীক। ছিলেন তাইজুল, মিঠুন, তাসকিন, সাইফ, শরিফুল, মিরাজ, নাইম, মুগ্ধ, শান্ত, রাহী। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) রাতে দেশে আসেন জাতীয় ক্রিকেট দলের হেডকোচ রাসেল ডমিঙ্গো। এরপর তিনিও সকালে চলে আসেন হাসপাতালে। সাথে ছিলেন বাকি স্টাফরাও।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360