চলবে না লঞ্চ, হতাশা যাত্রীরা - Shera TV চলবে না লঞ্চ, হতাশা যাত্রীরা - Shera TV

চলবে না লঞ্চ, হতাশা যাত্রীরা

স্টাফ রিপোর্টার:

এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শেষে বুধবার থেকে আসছে সর্বাত্মক লকডাউন। এর মাঝের দুই দিন সোম ও মঙ্গলবারও কঠোর বিধিনিষেধের মধ্যে থাকবে দেশ। এজন্য এই দুই দিন লঞ্চ না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রবিবার দুপুরে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

মোবারক হোসেন জানান, চলমান বিধিনিষেধের মধ্যে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সম্প্রতি লঞ্চ চলাচলের কোনো সিদ্ধান্ত হয়নি। লকডাউনের মধ্যেও লঞ্চ চলাচল করবে না বলে জানান তিনি।

ঢাকা থেকে দেশে দক্ষিণবঙ্গে যাবেন এমন মানুষদের প্রত্যাশা ছিল সোমবার ও মঙ্গলবার লঞ্চ চলাচল করতে পারে। কিন্তু আজ রাতে বিধিনিষেধের সময় শেষ হওয়ার আগেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলমান বিধিনিষেধ সোমবার ও মঙ্গলবারও বলবৎ থাকবে। আর বুধবার থেকে পূর্বঘোষিত লকডাউন।

এর মধ্যে লঞ্চ চলাচলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360