দেশবাসীর কাছে দোয়া চাইলেন করোনা আক্রান্ত খালেদা জিয়া - Shera TV দেশবাসীর কাছে দোয়া চাইলেন করোনা আক্রান্ত খালেদা জিয়া - Shera TV

দেশবাসীর কাছে দোয়া চাইলেন করোনা আক্রান্ত খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন, তার শারীরিক অবস্থাও স্থিতিশীল আছে। তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় তার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি ভালো আছেন, স্বাভাবিক আছেন। এখন পর্যন্ত করোনায় তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি।

খালেদা জিয়ার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ম্যাডামের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আজ পর্যন্ত যথেষ্ট ভালো আছে, আলহামদুলিল্লাহ। এভাবে এক সপ্তাহ গেলে বলা যাবে উনার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। ৪৮ ঘণ্টা পর পর খালেদা জিয়ার শারিরীক পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360