করোনা আক্রান্ত খালেদা জিয়া: রাতেই মেডিকেল বোর্ড গঠন - Shera TV করোনা আক্রান্ত খালেদা জিয়া: রাতেই মেডিকেল বোর্ড গঠন - Shera TV

করোনা আক্রান্ত খালেদা জিয়া: রাতেই মেডিকেল বোর্ড গঠন

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।তবে তার করোনার কোনো উপসর্গ নেই। পরীক্ষার জন্য রক্তের নমুনা নেওয়া হয়েছে। তার রক্তে কোনো ঝুঁকি আছে কি না, জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার দুপুরে ডা. আল মামুন জানান, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রাতে জরুরি মেডিকেল বোর্ড আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360