ফের চার দিনের রিমান্ডে নিপুন - Shera TV ফের চার দিনের রিমান্ডে নিপুন - Shera TV

ফের চার দিনের রিমান্ডে নিপুন

স্টাফ রিপোর্টার:

নাশকতার এক মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম আসামির রিমান্ডের এ আদেশ দেন।

এদিন যাত্রাবাড়ী থানার নাশকতার এক মামলায় নিপুণ রায়কে আদালতে হাজির করে গ্রেফতার দেখানো ও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে গ্রেফতার দেখানোসহ রিমান্ডের ওই আদেশ দেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360