৩৩ ঘন্টায় আড়াই লাখ পেল মুভমেন্ট পাস, ওয়েবসাইটে ট্র্যাফিক প্রায় ৮ কোটি - Shera TV ৩৩ ঘন্টায় আড়াই লাখ পেল মুভমেন্ট পাস, ওয়েবসাইটে ট্র্যাফিক প্রায় ৮ কোটি - Shera TV

৩৩ ঘন্টায় আড়াই লাখ পেল মুভমেন্ট পাস, ওয়েবসাইটে ট্র্যাফিক প্রায় ৮ কোটি

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে আট দিন সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার।আজ বুধবার থেকে এটি কার্যকর হয়েছে।এই কড়াকড়ি বিধিনিষেধের মধ্যে যাদের জরুরিভিত্তিতে বাইরে যেতে হবে তাদের জন্য ‘মুভমেন্ট পাস’ চালু করেছে পুলিশ। এই ওয়েবসাইট চালুর পর থেকে ৩৩ ঘণ্টায় মোট সাত কোটি ৮১ লাখ নাগরিক মুভমেন্ট পাস ওয়েবসাইটে ঢুকেছে। ফলে শুরু থেকে এই সাইটি নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে মুভমেন্ট পাস অ্যাপের শুভ উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

এদিকে পুলিশ সদরদফতর জানায়, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়েবসাইটে সাত কোটি ৮১ লাখ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭টি। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেননি।

গত ৩৩ ঘণ্টায় তিন লাখ ১০ হাজার জন মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ২ লাখ ৫০ হাজার জনের নামে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360