আজ লড়াইয়ে মাঠে নামবে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস - Shera TV আজ লড়াইয়ে মাঠে নামবে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস - Shera TV

আজ লড়াইয়ে মাঠে নামবে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায়।

নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের সাথে হেরে আসর শুরু করে রাজস্থান। রানের পাহাড় টপকাতে গিয়ে শেষ পর্যন্ত ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানদের। বিপরীতে আজকের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস চেন্নাই কিংসের বিপক্ষে দাপুটে জয় দিয়ে শুরু করে টুর্নামেন্ট।

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় দিল্লি অন্যদিকে দিল্লিকে হারিয়ে এই আসরের প্রথম জয়ের স্বাদ নিতে চায় রাজস্থান রয়্যালস।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360