করোনা ভাইরাসে আক্রান্ত এমপি ফজলে হোসেন বাদশা - Shera TV করোনা ভাইরাসে আক্রান্ত এমপি ফজলে হোসেন বাদশা - Shera TV

করোনা ভাইরাসে আক্রান্ত এমপি ফজলে হোসেন বাদশা

স্টাফ রিপোর্টার:

রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

টেলিফোনে ডিবিসি নিউজকে ফজলে হোসেন বাদশা জানান, তিনি গত ৭ ফেব্রুয়ারির প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তীব্র জ্বর শুরু হয়। এরপর তিনি মঙ্গলবার (১৩ এপ্রিল) নমুনা দেন। বুধবার (১৪ এপ্রিল) পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

তিনি আরো জানান, করোনা পজেটিভ হলেও অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে। বাড়িতেই তিনি আছেন। চিকিৎসকদের সাথে আলোচনা করে বৃহস্পতিবার তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-রামেকে ভর্তি হতে পারেন। অবস্থা খারাপ হলে ঢাকায় চিকিৎসা নেবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360