ফের যুক্তরাষ্ট্রে হামলা, নিহত ৮ - Shera TV ফের যুক্তরাষ্ট্রে হামলা, নিহত ৮ - Shera TV

ফের যুক্তরাষ্ট্রে হামলা, নিহত ৮

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর ইন্ডিয়ানাপোলিসে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পণ্য ডেলিভারি সংস্থা ফেড-এক্সের একটি স্থাপনায় এ হামলা হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। স্থানীয় সময় রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তখন সেখানে গুলি চলছিল। এরপরও নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তা কুক বলেন, আমরা গুলিবিদ্ধ আটজনকে শনাক্ত করেছি, যারা ঘটনাস্থলেই মারা গেছেন।

তবে ঠিক কি কারনে এই হামলা তার  ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360