কবরীকে নিয়ে যা বললেন শাবানা - Shera TV কবরীকে নিয়ে যা বললেন শাবানা - Shera TV

কবরীকে নিয়ে যা বললেন শাবানা

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ঢালিউডে। কবরী অসুস্থতার কথা শুনে তার সুস্থতা কামনা করেছিলেন আরেক কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

করবীর মৃত্যুর খবর শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়েন শাবানা। তিনি বলেন, কবরী একজনই হয়। বিষয়টি জানিয়ে ফেসবুকে মিশা সওদাগর লিখেছেন, এটা কিংবদন্তীর প্রতি আরেক কিংবদন্তীর অসাধারণ সম্মান।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360