করোনামুক্ত হলেন রিজভী - Shera TV করোনামুক্ত হলেন রিজভী - Shera TV

করোনামুক্ত হলেন রিজভী

স্টাফ রিপোর্টার:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দীর্ঘ এক মাস পর করোনা থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) তার করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে শনিবার (১৭ এপ্রিল) রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে গত ১৭ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। পরে ১৯ মার্চ রিজভীকে চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি ও অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360