দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্তান্ত হয়ে আরো ১০১ জনের মৃত্যু - Shera TV দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্তান্ত হয়ে আরো ১০১ জনের মৃত্যু - Shera TV

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্তান্ত হয়ে আরো ১০১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্তান্ত হয়ে আরো ১০১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) একদিনে ১০১ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে। করোনাভাইরাস নিয়ে শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ১৮ই মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360