মওদুদ সাহেবের শোক সভা করা নাকি আমার বড় অপরাধ - কাদের মির্জা - Shera TV মওদুদ সাহেবের শোক সভা করা নাকি আমার বড় অপরাধ - কাদের মির্জা - Shera TV

মওদুদ সাহেবের শোক সভা করা নাকি আমার বড় অপরাধ – কাদের মির্জা

স্টাফ রিপোর্টার:
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের পদ-পদবির জন্য বাপের সম্মানের প্রতিও তাকায় না। আমি আর কত ধৈর্য ধরবো। আমার অপরাধ আমি সত্য কথা বলি। আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। দেড় মাস আগে থেকে ওষুধপত্র, জামাকাপড় নিয়ে জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এরপরও সাহস করে সত্য কথা বলবো। আমি মানসিকভাবে গুলি খাওয়ার জন্যও প্রস্তুত আছি। যতদিন বেঁচে আছি সাহস করে সত্য কথা বলবো।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে নিজের অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে একরাম, নিজাম ও ইসরাতুন্নেসা সন্ত্রাসীদের দিয়ে প্রশাসনের ছত্রছায়ায় এখানে তাণ্ডব চলাচ্ছে। এসবের কারণ কেন আমি সাহস করে সত্য কথা বলেছি, কেন অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি, কেন আমি লুটপাটের বিরুদ্ধে কথা বলেছি।

তিনি আরও বলেন, যারা আমার বিপক্ষে অবস্থান নিয়েছে তারা সবাই মাদক, অস্ত্র, লুটপাটসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। আজকে বাংলাদেশে যে লুটপাটের রাজনীতি চলছে আমি তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আমরা কি সত্য কথা বলতে পারবো না। মওদুদ সাহেবের শোক সভা করা নাকি আমার বড় অপরাধ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360