সাড়া ফেলেছে "মহব্বত" - Shera TV সাড়া ফেলেছে "মহব্বত" - Shera TV

সাড়া ফেলেছে “মহব্বত”

বিনোদন ডেস্ক:

পবিত্র রমজান মাসকে লক্ষ্য করে একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। প্রকাশের পর নাটকটি এখন সোশ্যাল মিডিয়ায় রয়েছে আলোচনার শীর্ষে।

সিএমভি’র প্রযোজনায় ‘মহব্বত’ নামের নাটকটি উন্মুক্ত হয় ১০ এপ্রিল। মুক্তির ৫ দিন শেষে এর ভিউ দাঁড়ালো প্রায় ৩০ লাখ!

সবচেয়ে ‍উল্লেখযোগ্য দিক, নাটকটির কমেন্ট বক্সে দর্শকদের পজিটিভ মন্তব্য। যেমন নজির সাম্প্রতিক সময়ের কোনও কন্টেন্টের বেলায় দেখা যায় না। ২৪ হাজার মন্তব্য পড়েছে এরমধ্যে, যার ৯৮ ভাগই পজিটিভ।

গল্পে দেখা যায়, মফস্বল শহরের বখাটে যুবক আফরান নিশো। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা মারে আর মেয়েদের উত্ত্যক্ত করে। অন্যদিকে হাজি সাহেবের যোগ্য মেয়ে মেহজাবীন। যার দুটো চোখ ছাড়া সবই পর্দায় থাকে। সেই মেহজাবীনের ওপর নজর পড়ে নিশোর। তখনই বাধে বিপত্তি। ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। এগিয়ে যায় গল্প।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360