রাজধানীতে ফাঁকা রাস্তায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ - Shera TV রাজধানীতে ফাঁকা রাস্তায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ - Shera TV

রাজধানীতে ফাঁকা রাস্তায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:

রাজধানীর গুলশান নিকেতন এলাকায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। অন্য গাড়িটি সড়কের পাশে লাইটপোস্টে ধাক্কা দিয়েছে। ধারণা করা হচ্ছে, ফাঁকা রাস্তা পেয়ে গাড়ি দুটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (১৭ এপ্রিলে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে  জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360