ইফতার নিয়ে ৩০০ পরিবারের পাশে হিরো আলম - Shera TV ইফতার নিয়ে ৩০০ পরিবারের পাশে হিরো আলম - Shera TV

ইফতার নিয়ে ৩০০ পরিবারের পাশে হিরো আলম

অনলাইন ডেস্ক:
মডেল থেকে নায়ক, সর্বশেষ গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন হিরো আলম। বিভিন্ন সময় তাকে সমাজের দুস্থ, অসহায় মানুষের পাশে দেখা গেছে। এই করোনাকালে আবারও মানবতার সেবায় এগিয়ে এসেছেন হিরো আলম। এবার তিনি দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছেন।

বগুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গত দুই দিনে প্রায় ৩০০ পরিবারের মধ্যে ইফাতার সামগ্রী বিতরণ করেছেন বলে জানিয়েছেন হিরো আলম। ইফতার সমাগ্রীর মধ্যে ছিল- মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলা, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় সামগ্রী।

এ ব্যাপারে গণমাধ্যমকে হিরো আলম বলেন, খুব বেশি কিছু করতে পারি নাই। রমজান মাসে সামর্থ্য মতো চেষ্টা করেছি অসহায় বা আর্থিক সমস্যায় যারা রয়েছেন একটু সহযোগিতা করার। তিনি আরো বলেন, ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনার কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360