আরও এক সপ্তাহ বাড়ল চলমান লকডাউন - Shera TV আরও এক সপ্তাহ বাড়ল চলমান লকডাউন - Shera TV

আরও এক সপ্তাহ বাড়ল চলমান লকডাউন

স্টাফ রিপোর্টার:
চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে; মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২৮শে এপ্রিল পর্যন্ত চলমান বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। পরে সচিবালয়ের প্রধান তথ্য কর্মকর্তা জানান, আরও এক সপ্তাহ বাড়ছে চলমান বিধিনিষেধ। এর আগে, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তবে জীবন ও জীবীকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360